,

কলম থেকেই জন্ম নেবে আস্ত একটা গাছ!

23308-boroঅনলাইন ডেস্ক : আজব কলম বটে! লেখা তো হবেই, তবে লেখার কালি শেষ হলেও তার কাজ কিন্তু শেষ নয়। কেননা এই কলম থেকেই জন্ম নিতে পারে আস্ত একটা গাছ। শুনতে অবাক লাগলেও এরকমই আশ্চর্য কলম তৈরি করেছেন ভারতের কেরলার পরিবেশকর্মী লক্ষ্মী মেনন।

কীভাবে এই পেন গাছের জন্ম দিতে পারে?
কেরলার এই পরিবেশকর্মী এক সংস্থার পরিচালক। যেটির লক্ষ্যই হল প্রাত্যহিক জীবনযাপন যাতে পরিবেশবান্ধব হয়ে ওঠে। এই কাগজের কলম তারই ভাবনাপ্রসূত। লেখার পর তা ফেলে দিলেও পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না। এতে তো পরিবেশের যা উপকার হওয়ার হচ্ছেই, বাড়তি পাওনা একটি বীজ। তা রাখা আছে কলমের মধ্যেই। পেনের ঠিক পিছনে একটি বীজকে বিশেষ উপায় আটকে রাখা আছে।

রাসায়নিকের সাহায্যে সেটিকে এমনভাবে সংরক্ষিত করা হয়েছে, যাতে বীজটি বেশ কিছুদিন তাজা থাকতে পারে। লেখা শেষ হওয়ার পর টবে বীজটি ঠিকভাবে রেখে দিলেই বীজ থেকে চারাগাছ জন্মাবে। প্রতিটি কলমে রাখা থাকছে এক বিশেষ ধরনের গাছের বীজ। ‘হামিংবার্ড ট্রি’ নামেই এই গাছ পরিচিত। আয়ুর্বেদ দুনিয়ায় এ গাছের কদরও তুঙ্গে। তিনি নিজে এই কলমের নাম দিয়েছেন এন্ট্রি. কেননা ইকো ফ্রেন্ডলি হওয়ার পথে এই কলমই প্রবেশদ্বার।

আপাতত এই কলমের দাম ধার্য করা হয়েছে ১২ রুপি। তবে প্লাস্টিকের কলমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে গেলে আরও দাম কমাতে হবে তা জানেন তিনি। তার জন্য এই কলমের ব্যবহার বাড়াতে হবে। সেই কারণে বড় ক্যাম্পেনও করতে চান লক্ষ্মী। পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলেন, অনেক সভা সমাবেশ হয়। কিন্তু তাতে পরিবেশের যে কতটা উপকার হয় তা বোঝা যায় না। কিন্তু লক্ষ্মীর এই পদক্ষেপ যে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য এক পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা