,

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ তিনজন আটক

G-u-ahsanনিজস্ব প্রতিবেদক : গিয়াস উদ্দিন আহসানগুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। আজ বিকেল পাঁচটার দিকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ্ অ্যান্ড লাইফ সাইন্সেসের ডিন গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগনে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ওরফে তুহিন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিসি বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তাঁরা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান। বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাঁদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

ডিসি বলেন, ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ভাগনে আলম ও ভবনের ব্যবস্থাপকের উপর। তবে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখেননি। কিন্তু ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল।

ঢাকার গোয়েন্দা সূত্র জানায়, রমজান শুরুর হওয়ার দুই–তিন আগে জঙ্গিদের এক সহযোগী আটক আলমের মাধ্যমে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। মাসিক ভাড়া নির্ধারিত হয় ২২ হাজার টাকা। তারা দুই মাসের অগ্রিম ভাড়া হিসেবে ৪০ হাজার টাকাও দেন। ভাড়া নেওয়ার পর ওই ফ্ল্যাটে অনেক মানুষ যাতায়াত করত। গোয়েন্দাদের ধারণা, গুলশানের রেস্তোরাঁয় হামলাকারীরা ওই ফ্ল্যাটেই অবস্থান করেছিল। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে