,

‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে। আমরা রক্তের নয়, শান্তির বৃষ্টিতে ভিজতে চাই। আমরা কোথায় যাচ্ছি, এর শেষ কোথায়! এর চেয়ে লজ্জার কী হতে পারে! তাই আসুন, সবাই মিলে এই সন্ত্রাসবাদ প্রতিহত করি’।

Ershad2

 

শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার শাসনামলে এমন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে দরকার জাতীয় পার্টির সরকার। আমরা ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে’।

যতোদিন শান্তি ফিরে আসবে না, ততোদিন সমাবেশ চলবে বলেও মত প্রকাশ করেন এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ও সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা