,

জনগণের ঐক্য ছাড়া জাতীয় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়: ড. কামাল

 

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের স্থায়ী পরিষদের সভা থেকে তিনি এ আহবান জানান। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আত্মঘাতি হামলা ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে ঘটছে। বাংলাদেশ এর থেকে মুক্ত।

 

kamal-hossan__8021_11178

কিন্তু গত এক জুলাই ঢাকার কূটনৈতিক এলাকা গুলশান ও ৭ই জুলাই কিশোরগঞ্জে হামলার পর সেই ধারণা পাল্টে গেছে। বর্তমানের এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার ও নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি। জাতীয় দুর্যোগ মোকাবিলা সকলের অংশগ্রহণ ছাড়া সম্ভব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর মুখে আরও হামলার আশঙ্কা খুবই আতঙ্কের। আমি তার কথাকে গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, যেহেতু আরও হামলার হুমকি আছে সেহেতু কোন কারণে ১০ দিন, ১ মাস বা ২ মাস পর দৃষ্টি ঘোরানো যাবে না। আমাদের দেশের মিডিয়াসহ সবার মধ্যে একটি প্রবণতা রয়েছে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটলে সবার দৃষ্টি ঘুরে যায়। আগেরটার আর কোন খবর রাখে না কেউ। তিনি বলেন, আমি দীর্ঘ দিন শিক্ষকতা করেছি কিন্তু একজন ছেলেকে কিভাবে মগজ ধোলাই করতে হয় জানতে পারিনি। অথচ এখন একটি গ্রুপ কিভাবে যুবকদের মগজ ধোলাই করে ফেলছে। কিভাবে কি বলে তারা এদের এভাবে বোঝাচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করে। কোন ধর্মের দোহাই দিয়ে তারা বোঝাচ্ছে।

তিনি বলেন, এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই আমরা ইতিবাচকভাবে সকল জনগণের ঐক্য চাই। মানবাধিকার সংগঠন, নারী সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় ঐক্যে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় বহুদলীয় গণতন্ত্র কার্যকরি করার ব্যাপারে আরও চিন্তা করার সময় এসেছে। সরকার ও বিএনপির জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব পেলে আমরা স্থায়ী পরিষদ সদস্যরা বসে সিদ্ধান্ত নেব সেখানে যাব কিনা। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা