ভাঙ্গছে চরলাপাং গ্রাম
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ভাঙ্গছে চরলাপাং গ্রাম। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রামের নদী ভাঙ্গন রোধে উপজেলা নির্বাহী অফিসার বালু উত্তোলন বন্দের নির্দেশ দিলে ও মানছেন না প্রভাবশালী লোকজন অভিযোগ এলাকাবাসীর এর । ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রামের নদী ভাঙ্গন রোধে অবশেষে ভেড়ি বাঁধ নির্মানের পরিকল্পনা নেয়া হয়েছে। অব্যহত নদী ভাঙ্গন এবং ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রাম অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে । ফলে গ্রামের দের হাজার পরিবারের ভবিষ্যত সম্পুর্ণ অনিশ্চিত হয়ে পরেছে।এ ব্যাপারে গ্রামবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ কামনা করলে এক সপ্তাহের মধ্যে মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল্লাহ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম মেঘনা নদী থেকে জোরপুর্বক বালু উত্তোলন কারী ড্রেজারগুলিকে তাৎক্ষনিক ভাবে বালু উত্তোলন বন্দের নির্দেশ দিলে ও মানছেন না সরকার দলীয় লোকজন অভিযোগ এলাকাবাসীর ।
সরজমিনে পরিদর্শন কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় অধিবাসিদের সাথে আলাপ করে জানা যায় মেঘনা নদীতে পানি বেড়ে যাওয়ায় এবং ড্রেজার দ্বারা অপরিকল্পীত বালু উত্তোলনের ফলে এ ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গনের মাত্রা দিন দিন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে গ্রামের একটি বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সময়ে গ্রামের উত্তর, দক্ষিণ ও মধ্যগ্রামে বাজারগুলো নদী ভাঙ্গনের শিকার হয়ে এখন কোন এগুলোর অস্থিত নেই। চরলাপাং সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ ও ধানের জমি নদী গর্ভে তলিয়ে গেছে। বর্তমানে প্রায় এক কিলোমিটার এলাকা নদী ভাঙ্গনের শিকার। জরুরী ভিত্তিতে সুরক্ষাবাদ নির্মাণ করা না হলে আগামী কয়েক বছরে গ্রামের অস্থিত পাওয়া যাবে না। পার্শ¦বর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের সাথে চরলাপাং গ্রামের সীমানা বিরোধ রয়েছে। সীমানা বিরোধ নিষ্পত্তির আগেই রায়পুরা উপজেলাস্থ মির্জাচর মৌজার মির্জাচর বালু মহালটি ইজারা দেওয়া হয়। উক্ত বালু মহালের অধিকাংশ জায়গা নবীনগর উপজেলার অর্ন্তগত। সীমানা বিরোধ নিষ্পত্তি না করে বালু মহাল ইজারা না দেওয়ার জন্য এবং বালু মহালের তফসিল ভুক্ত নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলন নিশ্চিত করার জন্য নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়পুরা উপজেলা প্রশাসন কে অনুরোধ জানানো হয়। কিন্তু তারা সেই অনুরোধ না মেনে নবীনগর সীমানায় বালু উত্তোলন করার ফলে চরলাপাং ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইতোপূর্বে অবৈধ বালু উত্তোলন করার কারণে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একটি ড্রেজার আটক করেন ও অর্থ দন্ড প্রদান করেন। বিরোধীয় স্থান থেকে বালু উত্তোলন না করার মুছলেখা দিলেও পরবর্তীতে আবারও একইস্থান থেকে বালু উত্তোলন শুরু করে। বর্তমানেও বালু উত্তোলন বন্দের নির্দেশ দিলেও মানছেন না প্রভাবশালী লোকজন অভিযোগ এলাকাবাসীর। জরুরী ভিত্তিতে বালুউত্তোলন বদ্ধ করে সুরক্ষাবাদ নির্মাণ করে গ্রামের অস্থিত্ব ধরে রাখার দাবী জানিয়েছে এলাকাবাসী।











