বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে অলটারনেটিভ করছেন কেন: নজরুল

nazrulislamনিউজ ডেস্ক : জামায়াতকে বাদ দিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা সবাইকে নিয়েই জাতীয় ঐক্যের কথা বলছি। জামায়াতকে অলটারনেটিভ করছেন কেন? এনিয়ে যখন আলোচনা শুরু হবে, তখন দেখা যাবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা জাতীয় ঐক্যের কথা বলায় আপনারা এখন প্রশ্ন করছেন বিএনপি জামায়াতকে ছাড়বে কি না। কিন্তু রাজাকার-স্বৈরাচারদের সঙ্গে নিয়ে যখন সরকার গঠন করা হয়, তখন আপনারা প্রশ্ন করেন না কেন?

তিনি বলেন, আলোচনা যখন শুরু হবে, তখন দলে এটা নিয়ে যে সিদ্ধান্ত হয় হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিএনপির চেয়ারপারসনের জাতীয় ঐক্যের ডাক দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতা বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে হতাশ করছেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপি যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে তা সরকার যদি শর্তারোপ করে ফিরিয়ে দিতে চায়, তা পারে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-প্রশাসন দিয়ে সন্ত্রাসবাদ দমন সম্ভব হয়নি, হবেও না। জাতীয় ঐক্য না হলে সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির পক্ষে যা করা সম্ভব, সবই করবে।

জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করে সন্ত্রাসবাদে উৎসাহ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব