,

ড. জাফরুল্লাহর বক্তব্য জঙ্গিবাদ মদত দেয়ার শামিল

asaduzzaman-dmp_comissionerনিউজ ডেস্ক : গুলশান হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য জঙ্গিবাদ মদতের শামিল বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে গুলশান হামলা মামলার সার্বিক বিষয় তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন- বনানীর ওসি কেন গুলশানের ঘটনায় আগে গিয়েছে।

তিনি বলেন, তার (জাফরুল্লাহ চৌধুরী) এ বক্তব্যের বিষয়টি আমি স্পষ্ট করতে চাই। বনানীর ওসি সালাহ উদ্দিন নির্দেশনা অনুযায়ীই ঘটনাস্থলে গিয়েছিলেন। ডিএমপি জানিয়েছিল জঙ্গি হামলা হয়েছে, পুলিশ ফোর্সকে সেখানে গিয়ে ঘিরে ফেলার নির্দেশনা দেয়া হচ্ছে- ওসি সালাহ উদ্দিন সে হিসেবেই সেখানে যান।

ড. জাফরুল্লাহর এমন বক্তব্যের বিষয়ে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়ে ডিএমপি কমিশনার বলেন, তার এমন বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং জঙ্গিবাদে মদত দেয়ার শামিল।

গুলশান হামলার মামলার সার্বিক অগ্রগতি ভালো জানিয়ে তিনি বলেন, তদন্তে অনেক এগিয়েছে। কারা এদের মদতদাতা, অর্থদাতা ও আশ্রয়তাদাতা এসব খুঁজে বের করা হচ্ছে। তদন্তের খাতিরেই বিস্তারিত কিছু বলছি না এখনই।

আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ তথ্যভিত্তিক কাজ করছে। গুলশানে যারা হামলায় ছিলেন তারা সবাই বাংলাদেশী কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা