,

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

downloadআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥  শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লোকমান হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মাইচার গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, রাত প্রায় ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মীরপুকুরপাড় নামক স্থানে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ডাকাত লোকমান ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরো জানান, এসময় কসবা থানায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা