,

পুলিশের কাছেই সেনাদের আত্মসমর্পণ!

turkey-armyনিউজ ডেস্ক : তুরস্কের সেনা অভ্যুত্থানে জড়িত সেনাসদস্যরা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গণতন্ত্রপন্থী সেনা ও জনতার প্রতিরোধের মুখে তাদের এ লজ্জাজনক পরাজয়বরণ করতে হয়েছে।

অভ্যুত্থানে জড়িত ৭৫৪জন সেনাকে গ্রেফতার করে পুলিশ। খবর রয়টার্স, বিবিসি ও আলজাজিরার।

তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ।

একপর্যায়ে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও পার্লামেন্ট ভবনকে ঘিরে থাকা বিপথগামী সদস্যদের ঠেকাতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান থেকে গণতন্ত্রপন্থী সেনারা বোমা নিক্ষেপ করে।

শেষপর্যন্ত গণতন্ত্রী সেনা ও জনতার প্রতিরোধের মুখে বিদ্রোহী সেনারা পর্যুদস্ত হয়ে দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ অভুত্থানে জড়িত ৭৫৪জন সেনাকে গ্রেফতার করে।

অভ্যুত্থান চেষ্টার পর শুরুর দিকে মূলত পুলিশ ও জনতার প্রতিরোধের মুখে পড়ে বিদ্রোহী সেনারা। এরপর তাদের সঙ্গে যোগ দেয় গণতন্ত্রপন্থী সেনারা। বিশেষ করে বিমান বাহিনী এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে।

বিমানবাহিনী বিদ্রোহী সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু করে। তারা বিদ্রোহীদের একটি হেলিকপ্টারও ভূপাতিত করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা