,

মালিককে রক্ষা: ৪ সাপকে মেরে নিজ জীবন দিল কুকুর!

7নিউজ ডেস্ক : কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। সেই আদিকাল থেকে গৃহপালিত প্রাণীর মধ্যে কুকুরের সঙ্গে মানুষের একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশ্বস্ত ও প্রভুভক্ত হওয়ার কারনে কুকুরের সুখ্যাতি রয়েছে যুগ যুগ ধরে।

নিজের জীবন বাজি রেখে মালিকের জীবন বাঁচাতে গিয়ে মারা গেল কুকুর। চারটি বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে নিজের মালিক ও তার পরিবারকে বাঁচিয়েছে সেই কুকুর। ভারতের ভুবনেশ্বর থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে গজপতি জেলার সেবেকাপুর গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

চারটি বিষধর গোখরা সাপ কুকুরটির মালিকের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু নিজের প্রাণের বিনিময়ে গোখরাদের হত্যা করল কুকুরটি।

কয়েকমাস আগেই নিজের বাড়িতে পোষার জন্য একটি ডোবারম্যান কুকুর কিনেছিলেন স্থানীয় বাসিন্দা দিবাকর রায়তা। ওইদিন রাতে দিবাকর এবং তার পরিবারের আট সদস্য ঘুমোচ্ছিলেন। এমন সময় চারটি গোখরা সাপ একসঙ্গে দিবাকরের বাড়িতে ঢোকার চেষ্টা করে।

প্রতিদিন রাতে বাড়ি পাহারা দেয় ওই ডোবারম্যান কুকুরটি। মালিক এবং তার পরিবারের বিপদ বুঝতে পেরে সাপগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে সে। সাপগুলোর সঙ্গে কুকুরটির ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বারবার সাপের বিষাক্ত কামড় খেয়েও পিছু হটেনি ডোবারম্যানটি। এক ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই করার পরে চারটি সাপকেই মারতে সক্ষম হয় সে। কিন্তু ততক্ষণে নিজের জীবন ও শেষ করে ফেলে সেই কুকুরটি।–সুত্র: মেট্রো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা