,

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে খালেদার অভিনন্দন

khaledaনিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে-কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনারের মাধ্যমে বুধবার এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ডেভিড ক্যামেরন পদত্যাগ করায় বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা টেরেসা মে।

মে সরকারের দায়িত্ব নিলেন যুক্তরাজ্য ও ইউরোপের ইতিহাসের কঠিন এক সময়ে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া তাকেই তদারকি করতে হবে।

এ বিষয়ের সঙ্গে তিনি একমত না থাকলেও ইতোমধ্যে মে স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাজ্যের ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে আর কোনো গণভোট হবে না। ‘পেছনের দরজা দিয়ে’ ইইউতে ফেরার কোনো চেষ্টাও তিনি করবেন না।

১৯৫৬ সালে সাসেক্সে জন্ম নেওয়া মে ১৯৯৭ সালে বার্কশায়ারের মেইডেনহেড থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যান্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

৫৯ বছর বয়সী মে ফ্যাশন সচেতন, কনজারভেটিভদের মধ্যে আধুনিকতাপন্থি। তবে অনাড়ম্বর ও স্বল্পভাষী এই নারীর অনমনীয় ব্যক্তিত্বের মধ্যে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচারের ছায়া খুঁজে পান সহকর্মীদের কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা