,

একা হানিমুনে গিয়ে ট্রলের শিকার পাকিস্তানী নারী!

13690741বিয়ের এক বছরের মাঝে হুমা ও আরসালান একদফায় হানিমুন সেরেছেন মালদ্বীপে। এবার গ্রিসে দ্বিতীয় দফায় হানিমুন করতে চেয়েছিলেন এই দম্পতি। কিন্তু ভাগ্য যেন সহায় ছিল না।

সবকিছু ঠিকঠাক থাকলেও ভিসা আনতে গিয়ে বিপদে পড়েন এ দম্পতি। হানিমুন ভ্রমণ হলেও ভিসা দেওয়া হয় শুধু হুমাকে। আরসলানকে ভিসা দেয়নি কর্তৃপক্ষ। তাই শেষে বাধ্য হয়ে একা একাই হানিমুন করতে হয়েছে হুমা মোবিনের।

হুমা বলেন, ‘আমরা ধারণা করেছিলাম আমার ভিসা বাতিল করা হবে। কারণ আরসালান এর আগেও বহুবার ভ্রমণ করেছে। তাই সত্যিকার অর্থে এটি ছিল খুবই হতাশার খবর।’
তিনি বলেন, ‘এখন এটা বলে লাভ নেই। আমি প্রথমে যেতে চাইনি। কিন্তু এরমধ্যেই সবকিছুর বুকিং দেওয়া হয়ে গেছে। অর্থ পরিশোধও করা হয়ে গেছে। আমার শ্বশুর-শাশুড়িরও যাওয়ার কথা ছিল। তাই আসলেই আমার কিছু করার ছিল না।’
অভিজ্ঞতা বর্ণনা করে হুমা বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি রাতে অনেক কান্না করেছি। আমার শাশুড়িও কেদেঁছে। পরে শাশুড়ি আমাকে বুঝিয়েছে অনেক।’

তারপর বাধ্য হয়ে একা একাই ছবি তুলে সুন্দর হানিমুন শেষ করতে হয় হুমাকে! তার সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে। তিনি নিজেই ছবিগুলো নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন।–সুত্র: মাসালা ডট কম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা