,

গণমাধ্যমের স্বাধীনতায় মন্ত্রীকে বার্নিকাটের তাগাদা

222নিউজ ডেস্ক : গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তাগাদা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিনি এ তাগাদা দেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো দেশেই গণমাধ্যমে স্বাধীনতার জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কিভাবে সহযোগিতা দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।’

এ সময় তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। আর এ কাজকে এগিয়ে নিতে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা নিয়ে আমরা ও মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করেছি।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন- চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করবে। গভীরভাবে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা