সরাইলে পিয়ন দিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা বঞ্চিত ১৯ সহ¯্রাধিক লোক
মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে॥ সরাইলের পল্লীতে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চলছে মাত্র একজন পিয়ন দিয়ে।সুন্দর ভবন আছে। আসছে রোগী। দীর্ঘদিন ধরে সেখানে নেই কোন চিকিৎসক। প্রতিদিন নারী পুরুষ ও শিশু রোগীর আহাজারি চলছে সেখানে। তাই সেখানকার ১৯ সহ¯্রাধিক মানুষ বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। ক্ষোভ বেড়েই চলেছে চিকিৎসা বঞ্চিত এলাকাবাসীর। নিয়মিত রোগীদের তোপেড় মুখে পড়ছেন পিয়ন ফানুস কুমার চক্রবর্তী। গুরুত্ব ও নজর নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের। জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম জয়ধরকান্দি। এখানকার লোক সংখ্যা ১০ সহ¯্রাধিক। আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ গ্রামে গড়ে উঠেছে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র। তেলিকান্দির ৪ সহ¯্রাধিক ও নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের ৫ সহ¯্রাধিক লোকও এখানে আসে চিকিৎসা নিতে। তিন গ্রামের ১৯ সহ¯্রাধিক লোক জরুরী ভাবে স্বাস্থ্য সেবার জন্য এখানেই নির্ভরশীল। কিন্তু জনবল সংকটের কারনে মুখ থোবড়ে পড়েছে এ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। ভেস্তে যেতে চলেছে সরকারের মহৎ উদ্যোগ। দিনদিন ক্ষোভ বাড়ছে বঞ্চিত লোকজনের। সরজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নারী পুরুষ ও শিশু রোগীদের ভিড়। কোন চিকিৎসক নেই। নেই প্যারামেডিক। পুরো স্বাস্থ্য কেন্দ্র সামাল দিচ্ছেন পিয়ন ফানুস। কিছু না জানলেও তিনি রোগীদের ঔষধ দেওয়ার চেষ্টা করছেন। আর মাঝে মধ্যেই ফোলে ফেঁপে উঠছেন আগত রোগীরা। চিৎকার ও সোরগোল সেখানকার নিয়মিত বিষয়। কিছু রোগীর রোষানলে পড়ছেন পিয়ন ফানুস। চিকিৎসক না থাকায় ক্ষুদ্ধ হয়ে উঠছেন স্থানীয়রা। এ ভাবেই গত ১ বছর ধরে ভগ্ন দশার মধ্য দিয়ে চলছে সেখানকার স্বাস্থ্য সেবা। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, এ কেন্দ্রে ১ জন চিকিৎসক, ১ জন প্যারামেডিক, ১ জন ফার্মাসিষ্ট ও ১ জন এম এল এস এস (পিয়ন) থাকার কথা। কিন্তু ১ বছর আগে বদলি হয়ে গেছেন চিকিৎসক। এ বছরের ফেব্রুয়ারী মাসে অবসরে চলে গেছেন প্যারামেডিক। এ ছাড়া গত ৫ বছর ধরে ফার্মাসিষ্ট পদটিও শুন্য। একমাত্র ভরসা এখন পিয়ন ফানুস কুমার। দরজা খোলা ও ঝাড়– মুছা যার কাজ সে কিভাবে দিবে চিকিৎসা সেবা? সেখানে নেই পর্যাপ্ত ঔষধ সরবরাহের ব্যবস্থা। উপজেলা সদরের সাথে ভৌগলিক ভাবে বিচ্ছিন্ন হওয়ায় কেন্দ্রটি পরিদর্শনে যান না উচ্চ পদস্থ কর্মকর্তারা। তাই চরম ভাবে ব্যাহত হচ্ছে এখানকার চিকিৎসা সেবা। জরুরী প্রয়োজনে রোগীরা কষ্ট করে পায়ে হেঁটে আসছেন। চিকিৎসা না পেয়ে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। বঞ্চিতরা নিয়মত তেড়ে যাচ্ছে ফানুসের দিকে। তাকে সহ্য করতে হচ্ছে রোগীদের গাল মন্দ ও মারধর। স্বাস্থ্য কেন্দ্রে আসা একাধিক রোগী ও সাধারন লোকজন বলেন, এক বছর ধরে এখানে ডাক্তার নেই। নেই সহকারীও। আমরা সাধারন জ্বর,ঠান্ডা,কাঁটা-ছেঁড়ার জন্য এসে সেবা পাচ্ছি না। তবে আগের ডাক্তার বিশ্বনাথ আচার্য্য রোগী দেখেন। ২০-৩০ ও ৪০ টাকা ভিজিট নেন। তিনি ঔষধও বিক্রি করেন। উপ-স্বাস্থ্য কেন্দ্রের পিয়ন ফানুস কুমার চক্রবর্তী বলেন, দয়া করে এখানে একজন ডাক্তার দেন। এখানকার মানুষ সেবা না পাওয়ায় দিনদিন উত্তেজনা ছড়িয়ে পড়ছে। হয়ে আছেন। নিয়মিত আমার সাথে দুর্ব্যবহার করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হাসিনা আখতার সকল সমস্যার কথা স্বীকার করে বলেন,জয়ধরকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশার কারনে এলাকাবাসী স্বাস্থ্য সেবা পাচ্ছেনা। আমরা গত এক বছরে ৭ বার উর্ধ¦তন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও কোনো সমাধান করতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা.হাসিনা আকতার বলেন, আমরা বিষয়টি অবগত আছি। প্রতি মাসেই এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে।











