,

ক্যামেরন শেষ ভোজে ভারতীয় খাবার খেলেন

Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : সদ্য বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বুধবারই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে শেষবারের মতো নৈশভোজ করেন। মসলাদার ভারতীয় প্রিয় খাবার দিয়ে এই ভোজ সারেন ক্যামেরন। খাবারের তালিকায় ছিল হায়দরাবাদি জাফরানি মুরগির মাংস থেকে শুরু করে সমুচা, শাক আলু, শাক পনির, পালং গোশত ইত্যাদি।

ক্যামেরনের খাবার টেবিলে এসব পৌঁছে দিতে পেরে দারুণ খুশি কেনিংটন তন্দুরি রেস্তোরাঁ। গতকাল সন্ধ্যায় টুইটারে দেওয়া এক বার্তায় জানানো হয়, শিগগিরই বিদায়ী প্রধানমন্ত্রী ক্যামেরনকে নৈশভোজ সরবরাহ করতে যাচ্ছে তারা।

রেস্তোরাঁর ব্যবস্থাপক কাউসার হক বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ক্যামেরনের নৈশভোজের মেন্যুতে ছিল হায়দরাবাদি জাফরানি মুরগির মাংস, নাশিলি গোশত, কেটি মিক্সড গ্রিল (ভেড়া ও মুরগির মাংস ভাজা), চিকেন ঝালফ্রাই, কাশ্মীরি রোগান জোশ, সবজির সমুচা, নান রুটি, ভাত ও আরও নানা পদের খাবার।

লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যানিংটন তন্দুরি রেস্তোরাঁর কর্মীদের ভাষ্য, তাঁদের খাবার যুক্তরাজ্যের সব রাজনৈতিক দলের কাছেই প্রিয়। ১৯৮৫ সালে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দারা এই রেস্তোরাঁর খাবার খুব পছন্দ করেন। ব্রিটিশ পার্লামেন্টের কাছে ওয়েস্ট মিনস্টার এলাকার পার্লামেন্ট সদস্যরাও এই রেস্তোরাঁর আধুনিক ভারতীয় খাবার পছন্দ করেন।

ক্যামেরন সপরিবারে সেন্ট্রাল লন্ডনে নতুন ভাড়া বাসায় যাচ্ছেন। নটিং হিল এলাকায় নিজেদের বাড়িটি এখনো ফাঁকা হয়নি। অক্সফোর্ডেও ক্যামেরনের নিজের বাড়ি রয়েছে। তবে তিন ছেলেমেয়ে লন্ডনের স্কুলেই পড়াশোনা করে। তাই সে বাড়িতে তাঁরা যাচ্ছেন না।

গতকাল দিনের প্রথম ভাগে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ক্যামেরন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিরা সবাই দাঁড়িয়ে তুমুল করতালি আর হর্ষধ্বনি দিয়ে বিদায় সম্ভাষণ জানান তাঁকে। আনন্দঘন বিদায়ের মুহূর্তে ক্যামেরন বললেন, ‘আমি এই কোলাহল সত্যিই মিস করব।’ এ সময় তিনি যুক্তরাজ্যকে ‘যতটা সম্ভব’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছাকাছি রাখতে নেতাদের প্রতি আহ্বান জানান।

যুক্তরাজ্যের ইইউতে না থাকার বিষয়ে গণভোটের রায়ের পর ক্যামেরন তাঁর পদত্যাগের ঘোষণা দেন। ক্যামেরন ইইউতে থাকার পক্ষে নেতৃত্ব দেন। আর এর জন্যই তিনি পদত্যাগ করেন। ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবরে তাঁর পদত্যাগের কথা ছিল। কিন্তু দলের নেতৃত্বের নির্বাচন-প্রক্রিয়া দ্রুত হওয়ায় ক্যামেরন তাঁর পূর্বঘোষিত পদত্যাগের সময়সীমা কমিয়ে আনেন এবং পদত্যাগের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে