,

জেনে নিন সাসেক্সে কবে কবে খেলা মুস্তাফিজের

558স্পোর্টস ডেস্ক : আইপিএল জয় করে এবার কাউন্টি জয় করার পালা। কাউন্টি ক্রিকেট খেলতে যুক্তরাজ্যে উড়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তাঁকে দলে নিয়েছে সাসেক্স। কাউন্টিতে সমান তালে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ চললেও মুস্তাফিজ কেবল রঙিন পোশাকেই খেলবেন দলটির হয়ে। ১৫ জুলাই তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা করছিল সাসেক্স। কিন্তু প্রত্যাশিত সময়ে মুস্তাফিজ যেতে পারছেন না, এ জন্য আগামীকাল তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।

আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচে তাঁর দুর্দান্ত বোলিংয়ের পর মুস্তাফিজের একেকটি ডেলিভারি দেখার জন্য যেন উন্মুখ হয়ে আছে সবাই। এ কারণে কাউন্টিতে তাঁর কবে কখন খেলা, এ নিয়েও অনেকের কৌতূহল। আপাতত আগামী ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কারণ, এরপরই শুরু যাবে নকআউট পর্ব। টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টের সেই নকআউট পর্বে জায়গা করে নিতে দুই টুর্নামেন্টেই নিজেদের পয়েন্ট টেবিলে কমপক্ষে ৪ নম্বরে থাকতে হবে সাসেক্সকে।

১৮টি দলকে উত্তর ও দক্ষিণ এই দুটি গ্রুপে ভাগ করে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট টুর্নামেন্ট দুটি হয়। চার ম্যাচের তিনটিতেই হার ও মাত্র একটি জয় নিয়ে সাসেক্স নিজেদের গ্রুপে পড়ে আছে সবার শেষে। টি-টোয়েন্টিতে অবশ্য অবস্থা মোটামুটি ভালো। ১০ ম্যাচের চারটি জয়, চারটি পরাজয়, দুটি পরিত্যক্ত। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ নম্বরে। ভালো সম্ভাবনা আছে চারে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।

মুস্তাফিজের অবশ্য এখনো ভিসা–জটিলতা কাটেনি। ফলে আগামী রোববারের আগে তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবু আগামীকাল থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিগুলোতে চোখ রাখতে পারেন। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হয় খেলাগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে