বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন হাত দিতে নেই শরীরের যে ৭টি অংশে

23082-boroঅনলাইন ডেস্ক : আমরা প্রত্যেকেই সারাদিনে নিজেদের শরীর স্পর্শ করি অজস্রবার। কিন্তু ডাক্তাররা বলছেন, সুস্থ থাকতে চাইলে শরীরের বিশেষ কিছু অংশ স্পর্শ না করাই বুদ্ধিমানের কাজ। কোন অংশ সেগুলি? আসুন, জেনে নিই :

১. কানের ছিদ্রঃ-
কানের ছিদ্রের ভিতরে কোনও কিছুই প্রবিষ্ট করানো কখনওই উচিৎ নয়। ডাক্তাররা বলছেন, কানের ছিদ্রের ভিতরে যে চামড়া থাকে তা অত্যন্ত পাতলা হয়। কাজেই, আঙুল বা পেন বা পেনসিল জাতীয় কোনও কিছুই কানে প্রবেশ করালে বিপদ ঘটতে পারে।

২. মুখঃ-
মুখ ধোওয়া বা ত্বক চর্চার সময় মুখে হাত ছোঁওয়াতেই হবে। কিন্তু বাদবাকি অন্য সময়ে নিজের হাত দু’টিকে নিজের মুখ থেকে দূরেই রাখুন। কারণ সারাদিনের কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের হাত ছোঁওয়াতেই হয়। সেই‌ সুবাদে হাতে লেগে যায় বিভিন্ন রকমের জীবাণু। এই জীবাণু মুখে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদির কারণ হয়।

৩. চোখঃ-
কনট্যাক্ট লেন্স পরার সময়ে চোখে হাত লেগে যেতে পারে ঠিকই, কিন্তু চোখ চুলকানো বা চোখ পরিষ্কারের জন্য চোখে হাত দেওয়া একেবারেই অনুচিৎ। কারণ এই উপায়ে হাতের জীবাণুগুলি চোখে সঞ্চারিত হওয়ার সুযোগ পায়।

৪. নাকের ভিতরেঃ-
নাকে আঙুল দেওয়াটা সামাজিকভাবে যেমন অশোভন তেমনই অস্বাস্থ্যকরও। সমীক্ষায় দেখা গিয়েছে, স্টাফাইলোকোকাস অরিয়াস নামের ব্যাক্টেরিয়ায় যাঁরা আক্রান্ত হন তাঁদের ৫১ শতাংশেরই নাকের ভিতর আঙুল দেওয়ার অভ্যাস থাকে।

৫. নিতম্বঃ-
শৌচকার্যের সময়ে বা স্নানের সময়ে নিতম্ব স্পর্শ করতেই হয়। কিন্তু অন্য কারণে নিতম্বে, বিশেষত পায়ু্দ্বারে হাত না দেওয়াই ভাল। ডাক্তাররা বলছেন, মলদ্বারে কিছু জীবাণু তো থাকেই, সেই জীবাণুগুলি প্রায়শই ছড়িয়ে যায় নিতম্বের অন্যান্য অংশেও। কাজেই অপ্রয়োজনে নিতম্বে হাত দেওয়ার অর্থ— ওই সব জীবাণুকে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে সাহায্য করা।

৬. ঠোঁট এবং মুখের ভিতরের অংশঃ-
ডাক্তারি সমীক্ষায় জানা গিয়েছে, মানবশরীর যে সব বীজাণুর দ্বারা আক্রান্ত হয় তার ১/৩ অংশই হাত থেকে মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। কাজেই মুখে হাত দেওয়া থেকে বিরত থাকাই ভাল।

৭. নখের ভিতরের অংশঃ-
স্বাভাবিকভাবে নখের ভিতরের অংশ স্পর্শ করার কোনও কারণ নেই। কিন্তু নখ পরিষ্কার করার সময় নখের ভিতরের অংশ স্পর্শ করার সম্ভাবনা থাকে। এতে নখের ভিতর যে বীজাণু এবং মৃত কোষগুলি থাকে তা শরীরের অন্য অংশে সঞ্চারিত হওয়ার সুযোগ পাবে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ