,

অনিবন্ধিত সিম বন্ধ : প্রভাব পড়তে পারে রাজস্ব আয়ে

23104-untitled-7নিউজ ডেস্ক : মোবাইলফোনের প্রায় আড়াই কোটি সিম বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধিত না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ সিমে মোবাইল অপারেটরগুলোর রাজস্বে প্রভাব পড়তে পারে, আয় কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে কোনও প্রভাব পড়েনি বলে জানায় মোবাইলফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব।

সংশ্লিষ্টদের মতে, মোবাইলফোন অপারেটরগুলোর দ্বিতীয় কোয়ার্টারের (প্রান্তিক) ব্যবসায়িক ফল প্রকাশ করলে বোঝা যাবে, রাজস্ব আয়ে প্রভাব-পড়েছে, কি পড়েনি। ভয়েস কল (কথা বলা) ও ডাটা বিক্রির (হার) পরিমাণ প্রকাশ করলেই জানা যাবে প্রকৃত চিত্র। তবে মোবাইলফোন সিম নির্ভর (মোবাইলফোনের সব সেবা) সেবায় সম্পূরক শুল্ক আরোপের ফলে ভয়েস ও ডাটার ব্যবহার কমেছে বলে মনে করছেন টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞরা।

একটি সূত্র বলছে, ভয়েস ও ডাটার (ইন্টারনেট) ব্যবহার কমেছে। এই কমার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। যেসব সিম নিবন্ধনের বাইরে রয়ে গেছে, তাতে ভয়েস ও ডাটা থেকে কোনও আয় হচ্ছে না। এটা সার্বিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে।

যদিও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম মনে করেন, যে পরিমাণ সিম নিবন্ধনের বাইরে রয়ে গেছে, সেগুলো রাজস্ব আয়ে কোনও প্রভাব ফেলবে না। কারণ হিসেবে তিনি বলেন, এরমধ্যে নতুন সিম বিক্রি হবে, ভয়েস ও ইন্টারনেটের ব্যবহার বাড়বে। ফলে রাজস্ব আয়ে কোনও প্রভাব পড়বে না। যদি একটু পড়লেও তা পুষিয়ে নেওয়া যাবে।

জানা যায়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুধু মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যায়ই প্রভাব ফেলেনি, একইসঙ্গে প্রভাব ফেলেছে মোবাইলফোন অপারেটরদের আয় ও সরকারের রাজস্বেও। নিবন্ধন শুরু হওয়ার পর থেকেই অপারেটরগুলো তাদের গ্রাহক হারাচ্ছে। এর প্রভাব পড়ছে তাদের আয়ে। এছাড়া রাজস্ব পরিশোধ করা সিমগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে অপারেটরগুলো নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে নতুন সিমের বিক্রিও কমে গেছে।

মোবাইলফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব নুরুল কবীর আমার সংবাদকে বলেন, এর ফলে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে না। সবার শিক্ষাটা ভালো হয়েছে। তিনি এই সময়টাকে ট্রান্সজিশন প্রিয়ড বলতে চান। এটা দ্রুতই কেটে যাবে। তিনি মনে করেন, মোবাইলফোন ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত শুল্ক (সম্পুরক) চাপানোয় কিছুটা সমস্যা হলেও হতে পারে। ভয়েস ও ডাটার ব্যবহার বাড়ছে। ক্রমাগত বাড়তে থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা