,

ভাইরাল ছবির পেছনের গল্প

david-cameron_19033_1468467301আন্তর্জাতিক ডেস্ক : ইতিমধ্যে ছবিটি আপনার নিউজ ফিডেও পৌঁছে গেছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই ছবিটি ভাইরাল হয়েছে।

সবাই ছবিটির মাধ্যমে সদ্যবিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যক্তিত্বকে তুলে ধরছেন। নিজের কাজ নিজে করার মধ্যে যে প্রশান্তি, সেটিকেই সামনে আনছেন।

তবে বিপত্তিটা বেঁধেছে ভাইরাল ছবির গল্প নিয়ে। এই ছবিটি যারা নিজের ফেসবুক কিংবা টুইটারে শেয়ার করছেন, তার বর্ণনায় লিখছেন- সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে নতুন বাসায় উঠার সময় ক্যামেরন নিজ হাতে ঘরের মালসামাল নিয়ে যাচ্ছেন।

এতেই শীর্ষ ক্ষমতাধর হয়েও ব্যক্তি ক্যামেরনের দায়িত্ববোধের পরিচয় ওঠে আসে। অনেকেই নিজ দেশে এমন প্রধানমন্ত্রী কবে পাবে, তা নিয়েও আক্ষেপ করছেন।

ইন্টারনেটে ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, একটা কাগজের কার্টন হাতে তিনি কিছু একটা নিয়ে যাচ্ছেন, যার গায়ে লেখা ‘সযত্নে সামলান’।

কিন্তু ছবি সম্পর্কে প্রকৃত সত্য হল- ছবিটি আজ থেকে নয় বছর আগে তোলা, ২০০৭ সালে। খবর এনডিটিভির।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকার প্রশ্নে গত ২৩ জুন যুক্তরাজ্যের নাগরিকেরা গণভোটে অংশ নেন। এতে ব্রেক্সিট পক্ষের জয় নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন।

সে অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে গতকাল বুধবারই ছিল তার শেষ কর্মদিবস। এই পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তাকে ছাড়তে হয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনও। আর এখানেই তালগোল পাকিয়ে ফেলেছেন অনেকে।

২০০৭ সালে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, ছবিটি ২০০৭ সালেরই। সে সময় যুক্তরাজ্যের পার্লামেন্টে ডেভিড ক্যামেরন বিরোধীদলীয় নেতা।

লন্ডনের নর্থ কেনসিংটনে বাড়ি বদলের সময় এভাবেই ক্যামেরাবন্দী হয়েছিলেন তিনি। এরও তিন বছর পর, ২০১০ সালে ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

আলোচ্য ছবিতে বর্তমানে ৪৯ বছর বয়সী এই রাজনীতিককে বেশ তরুণই মনে হয়। এ ছাড়া একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, তিনি কোনো বাড়ি থেকে বের হচ্ছেন না, তিনি একটি বাড়িতে ঢুকছেন।

এ সত্যটাও চাপা নেই ইন্টারনেটে। এরপরও ছবিটি নিয়ে বিভ্রান্তি আর শেয়ার থেমে নেই।

টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে এমন দৃশ্য আমার চোখেই পড়েনি।’

অপর এক ব্যবহারকারী লেখেন, দিনের সেরা ছবি। ডেভিড ক্যামেরন নিজেই তার বাড়ি বদল করছেন।

তবে তৃতীয় এক ব্যবহারকারী বিভ্রান্তি কাটাতে ডেইলি মেইলে ২০০৭ সালে প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের জীবন্ত কিংবদন্তি ক্যামেরনের এই ছবিটা ২০০৭ সালের।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা