,

বাংলাদেশে গরু পাচার রোধে ভারতে পুলিশের বিশেষ টাস্কফোর্স

cowsনিউজ ডেস্ক : বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে বিশেষ একটি টাস্কফোর্স গঠন করেছে ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ। প্রায় ৩০০ সদস্যের এই বিশেষ পুলিশ টিমের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসার ভারতী অরোরাকে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই টাস্কফোর্স প্রয়োজন মতো যে কোনও জেলার বা থানার পুলিশবাহিনীরও সাহায্য নিতে পারবে।

খবরে বলা হয়েছে, ভারত থেকে যে গরু বাংলাদেশে পাচার হয় সেগুলো প্রায় সবই আসে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলো থেকে। পশ্চিমবঙ্গের সীমান্তে আসতে হলে তাদের অন্তত তিন-চারটি রাজ্যের অনেকটা পথ পাড়ি দিতে হয়।

এ বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দীর্ঘদিন ধরেই বলে আসছে যে সব রাজ্য দিয়ে গরু আনা হচ্ছে, সেখানকার পুলিশবাহিনী যদি গরুবাহী ট্রাক আটকিয়ে দিতে পারে, তাহলে পাচারকারীরা সীমান্ত অবধি পৌঁছতেই পারবে না। পাচার নিয়ন্ত্রণ করা বিএসএফের পক্ষে অনেক সহজ হয়ে যাবে।

প্রসঙ্গত, গত তিন-চার বছরে গরু পাচার কমেছে। ২০১৩ সালে বাংলাদেশে প্রায় ২২ লাখ গরু পাচার হয়; ২০১৪ সালে তা নেমে আসে ১৮ লাখে। আর ২০১৫ সালের জুলাই পর্যন্ত তা নেমে এসেছে মাত্র সাড়ে ৪ লাখে। এই অবস্থায় অবৈধ গরু পাচার রোধ শূন্যের কোটায় নামিয়ে আনতে আরও কড়াকড়ি  অবস্থায় যেতে চাচ্ছে ভারত।

গত বছরের এপ্রিল মাসে ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী কড়া নিরাপত্তার জন্য অতিরিক্ত বিএসএফ মোতায়েনের নির্দেশ দেন। তার  ৭ মাস পরে দেখা যায় গরু পাচার ৭০ শতাংশ কমে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা