,

টঙ্গীতে নারী সবজি বিক্রেতাকে গলা কেটে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে নার্গিস বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার টঙ্গীর এরশাদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নার্গিস ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী।

sde-400x255_19994

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় কামাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন সবজি বিক্রি করতেন নার্গিস বেগম। প্রতিদিনের মতো রাতে দুই মেয়ের (১০-১২ বছর) সঙ্গে ঘুমাতে যান নার্গিস। দুর্বৃত্তরা রাত ১২টার দিকে ঘরে ঢুকে বটি-দা দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি-দা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তদন্তের পর তা বলা যাবে বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা