,

মুসলিম ব্যতীত সকল সংখ্যালঘুদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

india-muslim-550x347ভারতে মন্ত্রী সভার বৈঠকে সে দেশে বসবাসরত বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্যে বেশ কিছু সুযোগ-সুবিধার অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে ভারতে থাকা সংখ্যালঘুরা জমিজমা কিনতে পারবেন। তাদের জীবনকে সহজ করার জন্যেই এটা করা হচ্ছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
মন্ত্রী সভার বৈঠকে আরও বলা হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান এই ৩ দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসেছেন অথবা র্দীঘদিন ধরে ভারতে আছেন, তাদের জীবন-যাপন সহজ করে তোলার জন্যে ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন। যেমন, সে সকল সংখ্যালঘুরা ভারতে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন, নিজেদের থাকার জন্যে জমি কিনতে পারবেন এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ভারতের সকল সুবিধা ভোগ করতে পারবেন।
কিন্তু এতদিন পর ভারত সরকার এই পদক্ষেপ কেন নিচ্ছে এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? এমনপ্রশ্নের উত্তর খুজতে গিয়ে জানা যায়, ভারতের বর্তমান সরকারের ঘোষিত নীতিমালায় বলা ছিল যে, ভারতে থাকা সকল সংখ্যালঘুদের স্থায়ীভারবে আশ্রয় দেয়া হবে এবং তাদের নাগরিকত্বও দেয়ার কথা উল্লেখ ছিল বলেই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। ‘কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা কোনো মুসলিম নাগরিকত্ব পাবেন না’ বলেও মন্ত্রী সভার বৈঠকে বলা হয়েছে। শুধু মাত্র হিন্দু, বৌদ্ধ, শিখসহ অন্য সকল সংখ্যালঘুরা এই সুযোগ ভোগ করতে পারবে বলে মন্ত্রী সভার বৈঠকে বলা হয়েছে।
বৈঠকে আরও বলা হয়েছে, বাংলাদেশি যে সকল হিন্দুরা ভারতে আসেন তাদের জন্যও এই সুযোগ বিদ্যমান। তারাও সরকারের ঘোষিত সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে, এখানে শুধু মাত্র পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সকল হিন্দু, শিখ ও বৌদ্ধদের কথা ভেবেই এই সুযোগ দেয়া হচ্ছে।
এই সকল সংখ্যালঘুদের চিহ্নিত করার জন্যে ভারতের ১৬ টি জেলা বাছাই করা হয়েছে, যেখানে বাংলাদেশের সীমান্তবর্তী কোনো জেলা নেই।

বিবিসি থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে