,

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন থেরেসা মে।
গত মাসে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে প্রচারে নেতৃত্বদাতাদের অন্যতম ছিলেন বরিস জনসন।
ভোটের ফল প্রকাশের পর ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে জনসনের নাম আলোচনায় এলেও পরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তিনি।

147213_1_134865
ক্যামেরন বুধবার বাকিংহাম প্যালেসে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেরেসা মেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রানি দ্বিতীয় এলিজাবেথ।পরে প্রধানমন্ত্রীর দপ্তর-বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এসে নতুন মন্ত্রী নিয়োগ দেন মে।লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার পাশাপাশি ক্যামেরনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে অর্থমন্ত্রী করেছেন তিনি।নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অ্যাম্বার রাড। গত প্রায় সাত বছর এই মন্ত্রণালয় সামলেছেন টেরিজা মে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা