,

ভারতে অননুমোদিত টেলিভিশনের সংখ্যা কত জানে না সরকার

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার দেশটিতে বন্ধের পর বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। দেশটিতে সম্প্রচাররত অননুমোদিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা কত সে বিষয়েও কোনো তথ্য-উপাত্ত নেই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে।

1466755390

 

দেশটির সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় নিরাপত্তা ও ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য হুমকি রয়েছে এরকম টেলিভিশন কনটেন্ট পর্যবেক্ষণ করতে কাজ শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এক কর্মকর্তা দেশটির জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে বলেন, সন্দেহজনক চ্যানেল নিরীক্ষণের কোন উপায় নেই; বর্তমানে আমরা ইলেক্ট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টারের মাধ্যমে (ইইএমসি) অনুমোদিত সংবাদ এবং সাধারণ বিনোদন চ্যানেল নিরীক্ষণ করছি।

ওই কর্মকর্তা আরো বলেন, নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে টেলিভিশন চ্যানেলের এ রকম বিষয়বস্তু চেক করার জন্য সরকার সতর্ক করেছে।

ইইএমসি দেশটিতে সম্প্রচাররত ৬ শতাধিক টেলিভিশন চ্যানেল নিরীক্ষণ করছে। এর উদ্দেশ্য হচ্ছে, বিষয়বস্তুর উপর নজর রাখা এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন, ১৯৯৫ এর বিধান লঙ্ঘন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।

এর আগে, গত শনিবার রাতে ভারতে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালানো জঙ্গিদের মধ্যে দুজন টুইটারে জাকির নায়েককে অনুসরণ করতো। এর পরই জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষের পরিপ্রেক্ষিতে ড. জাকির নায়েকের মুম্বাইয়ের দংগিরি এলাকার অফিস ও বাসভবনে পুলিশ পাহারা বসানো হয়।

পরে পিস টিভির সম্প্রচার বন্ধ করা নিয়ে ঢাকা থেকে দিল্লিতে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। ভারতে পিস টিভি সম্প্রচার করার অনুমতি নেই। তবুও বেআইনিভাবে অনেক ক্যাবল অপারেটর এই চ্যানেলটি সম্প্রচার করে আসছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে