,

অবশেষে দেখা মিলল হাস্যোজ্জ্বল মেসির

Messi-homeস্পোর্টস ডেস্ক : সেই যে কোপা আমেরিকার শিরোপা হারিয়ে চোখের জলে ভাসলেন, আঁড়ি নিলেন আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে; এরপর লিওনেল মেসি যেন লোকচক্ষুর অন্তরালেই চলে গিয়েছিলেন। তবে শেষ অব্দি দেখা মিলল তার। দেখা মিলল সেই চিরচেনা হাস্যোজ্জ্বল মুখে।

গত মাসে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। পরপর দুই বছর এই আসরে চিলির কাছে শিরোপা হারাতে হয়েছে মেসির দেশকে। এর আগের বছর আবার জার্মানির কাছে হারাতে হয়েছিল বিশ্বকাপ। এই আঘাত শেলের মতোই মেসির বুকে বেঁধেছিল। হতাশা-দুঃখে কাতর মেসি অশ্রুসিক্ত চোখে জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন তিনি। আর কখনোই খেলবেন না আন্তর্জাতিক ফুটবলে।

এরপর মেসি চলে গেলেন একেবারেই অন্তরালে। অথচ সাম্প্রতি সময়গুলোতে তাকে ঘিরে কত কিছুই না ঘটে গেল। তাকে ফেরানোর জন্য সারা বিশ্বে অনুরোধের বন্যা বয়ে গেল। ট্যাক্স ফাঁকির অপরাধে স্পেনের একটি আদালত তাকে ও তার বাবাকে কারাদণ্ড দিল, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালকে ইউরো ফুটবলের শিরোপা জেতালেন, মেসিকে শাস্তি দেওয়ার প্রতিবাদ জানিয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও স্পেনের কর বিভাগের মধ্যে লড়াই বাঁধল (যে লড়াই এখনো চলছে); কিন্তু এসবের কোনো কিছুই যেন মেসিকে স্পর্শ করে না, তিনি একদমই চুপচাপ।

মেসির খবর জানতে তাই ভক্ত ও মিডিয়ার চেষ্টার ত্রুটি ছিল না। শেষ অব্দি ভূমধ্যসাগরের দ্বীপ ইবিজায় পাওয়া গেল মেসির নাগাল। স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও দুই পুত্র সন্তানকে নিয়ে সেখানে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। সব যন্ত্রণা-হতাশা দূরে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে সময়টা উপভোগ করছেন তিনি হাসিমাখা মুখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে