বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ প্রতিরোধে কর্মসূচি দিচ্ছে বিএনপি

MMMনিউজ ডেস্ক : জঙ্গিবাদ প্রতিরোধে কর্মসূচি নিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে উগ্রবাদ দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করায় ক্ষমতাসীন ১৪ দল ও আওয়ামী লীগের সমালোচনা করেছে দলটি।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত সোয়া ৮টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা।

বৈঠকে গুলশানে হামলার ঘটনায় ২০ দলীয় জোটের পক্ষ থেকে উদ্বেগ, নিন্দা ও শোক প্রকাশ করা হয়। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। হামলার পর বেগম খালেদা জিয়া ঐক্যের যে আহ্বান জানিয়েছে তাতে ২০ দলীর জোটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানানো হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের ঐক্যের আহ্বানের পর আওয়ামী লীগ নেতারা এ আহ্বান প্রত্যাখ্যান করে জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। এর মাধ্যমে তারা জাতিকে বিভক্ত করে গভীর সংকট সৃষ্টি করছে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল হতে পারছেন না।

বিএনপি চেয়ারপারসনের ঐক্যে সাড়া দিয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ফখরুল।

আগামীকাল বৃহস্পতিবার দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদু্জ্জামান ফরহাদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। সূত্র: বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব