,

সে শুধু আমাকেই ভালোবাসতে চায় : শ্রাবন্তী

Saraবিনোদন ডেস্ক : গত ১০ জুলাই প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে শোনা যাচ্ছে, শুধু বাগদান নয় সেদিন বিয়ে করেছেন শ্রাবন্তী।

এদিকে বিয়ের পর ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তার বর্তমান সময় সম্পর্কে বর্ণনা দিয়েছেন শ্রাবন্তী। তার বিয়ে হয়েছে বিষয়টি তিনি বিশ্বাস করতে পারছেন না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার বিয়ে হয়েছে। আমার কাছে পুরো বিষয়টি রূপকথার মতো মনে হচ্ছে। আমি বলতে গেলে ঘোরের মধ্যে আছি।’

তিনি আরো বলেন, ‘আমি সবচেয়ে অবাক হয়েছি যখন কৃষাণ আমার বাবা-মাকে ‘মা-বাবা’ বলে সম্বোধন করেছে। এতদিন সে তাদের আংকেল-আন্টি বলেই ডাকত। এবং আমার ছেলে ঝিনুক (অভিমন্যু) তার সবচেয়ে ভালো বন্ধু। আমার পরিবারের প্রতি কৃষাণের ভালোবাসার এই বিষয়গুলো আমি খুব পছন্দ করি। আর এটিই তার প্রতি আমার আকর্ষণ আরো বাড়িয়ে দেয়।’

বিয়ের পর বিশেষ দেখাশোনা সম্পর্কে এ অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘কৃষাণ আমার দেখাশোনা এবং যত্ন করছে। আমি এত মিষ্টি একটি মেয়ে যে, সে শুধু আমাকেই ভলোবাসতে চায়। বিয়ের পর থেকে সে আমাকে চা বানিয়ে খাওয়ায়। যদিও এটি গ্রীণ টি কিন্তু খুব সুন্দর।’

আজ থেকে ডান্স বাংলা ডান্স জুনিয়রের শুটিং শুরু করবেন শ্রাবন্তী। এরপর আগামী ২০ জুলাই হানিমুনে মুম্বাই উড়ে যাবেন এ জুটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা