,

ওয়েস্ট ইন্ডিজেও আনুশকাকে পাশে পাচ্ছেন কোহলি

kohliস্পোর্টস ডেস্ক : ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির নেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২১ জুলাই থেকে। ভারতীয় উপমহাদেশের বাইরে এই প্রথম কোনো ট্যুরে দেশটির টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন কোহলি। ফলে কোহলির জন্য এই ট্যুর বিশেষ তাৎপর্য বহন করে। তাই টিম ইন্ডিয়ার ক্যারিবীয় ট্যুরে প্রেমিক কোহলির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। এ সফরে পাশে থেকে প্রেমিককে অনপ্রেরণা দিতে আনুশকা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বলে ‘মুম্বাই মিরর’ তাদের এক প্রতিবেদনে জানায়।

এন্টিগুয়ায় ২১ জুলাই থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য টিম ইন্ডিয়া ইতোমধ্যে সেখানে পৌঁছে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে।

খবরে বলা হয়, ৩ আগস্ট ক্যারিবীয়দের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হবে। আর এরপরই মূলত আনুশকা ক্যারিবীয় এই দেশটিতে পৌঁছবেন। শুধু বিরাট কোহলি নয়, টিম ইন্ডিয়ার আরো কয়েকজন খেলোয়াড়ও তাদের স্ত্রীদের এই ট্যুরে পাশে পাচ্ছেন। এর মধ্যে আছেন আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা ও স্টুয়ার্ট বিনি। খবর ইন্ডিয়া টুডে’র

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা