,

উত্ত্যক্তকারীদের জোট বেঁধে ধোলাই দিল স্কুলছাত্রীরা

714আন্তর্জাতিক ডেস্ক : জোট বেঁধে উত্ত্যক্তকারীদের পেটালো ভারতের পশ্চিমবঙ্গে একটি স্কুলের ছাত্রীরা। ধোলাই দেওয়ার পর চারজনকে পুলিশেও দিয়েছে তারা।

উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানা এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার একটি চা দোকানে বসে একদল তরুণ বেশ কিছু দিন ধরে স্কুলছাত্রীদের লক্ষ্য করে নানা ধরনের অশালীন কথা বলে আসছিল।

মঙ্গলবার সকালে ওই তরুণরা একই কাজ করলে একদল ছাত্রী প্রতিবাদ জানায়। তখন তাদের হুমকি দেয় ওই তরুণরা।

এরপর স্কুলছাত্রীরা দল বেঁধে এসে ওই তরুণদের উপর চড়াও হয়। তা দেখে আশপাশের নারীরাও বাড়ি থেকে বেরিয়ে এসে ওই উত্ত্যক্তকারীদের পেটানো শুরু করে।

এরপর তারা চার তরুণকে ধরে জগদ্দল থানায় দিয়ে আসে। ওই তরুণরা কাছের একটি আয়ুর্বেদীয় কলেজের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা