,

নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় রাশিয়া

 

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাওতোভ (Alexander Ignoatov)।

3277_134835
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, ‘চাইলে রাশিয়া নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে পারে।’বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রদূত।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন। বিদ্যুৎ সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন তিনি।প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরে আরো বিনিয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানান, তার দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত।
ব্যবসা-বাণিজ্যে দুই দেশের নিজস্ব মুদ্রায় বিনিময় করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত।রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশের গার্মেন্টস শিল্পের গুণগত মান বৃদ্ধির প্রশংসা করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন―প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা