,

জঙ্গিরা আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্য: জামায়াত

 
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেছেন, আওয়ামী লীগের নেতাদের পরিবারের সদস্যদের জঙ্গি কানেকশনের খবর থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছেন। এভাবে মিথ্যা বক্তব্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

 

bangladesh_jamaat_e_islami_47962_37653

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে হামিদ আজাদ বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। দেশবাসী সকলেই জানেন যে, জেএমবির নিহত সাবেক নেতা শায়খ আবদুর রহমান আওয়ামী লীগ নেতা মির্যা আযমের ভগ্নিপতি এবং গুলশানে রেস্টুরেণ্টে যে ৫ জন জঙ্গি হামলা চালিয়েছে তাদের মধ্যে একজন হলো আওয়ামী লীগের নেতা ইমতিয়াজ খান বাবুলের পুত্র রোহান ইবনে ইমতিয়াজ। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা মুনতাসিরুল ইসলাম অনিন্দ্যর সাথে জঙ্গি কানেকশনের কথা গত ১২ ও আজ ১৩ জুলাই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, কোন জঙ্গি কর্মকাণ্ডের সাথে যেমন জামায়াতের কোন সম্পর্ক নেই, তেমনি আইএস ও মোসাদের সাথে জামায়াতের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে