,

নজরদারির নামে জুমার খোতবা নিয়ন্ত্রণ মুসলিম জনতা মেনে নেবে না: হেফাজত

 

নিজস্ব প্রতিবেদক : নজরদারীর নামে জুমার খোতবা নিয়ন্ত্রণের কোনো হটকারী পদক্ষেপ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম।রাজধানীর বারিধারার অস্থায়ী কার্যালয়ে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোছাইন কাসেমী এ মন্তব্য করেন।

 

hgjg_119175-500x333

আল্লামা কাসেমী বলেন, জুমা মুসলিম জাতির জন্য সাপ্তাহিক ঈদের দিন। এ দিনের গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ ও তার পূর্বে খতীব সাহেবদের মুসুল্লীদের উদ্দেশ্যে ইহজগতে আত্মশুদ্ধিমূলক কোরআন ও সুন্নার আলোকে বয়ান বা খোতবা। যা রাসূল স. সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে মসজিদে নববীতে করেছেন, তারই অনুকরণে মুসলিম জাতির পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শৃংখলা, পরস্পরে ভাতৃত্ব বন্ধন সুদৃঢ়করণ ও মানবিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ আদর্শ সমাজ গঠনে কোরআন ও হাদীসের আলোকে খতীব সাহেবগণ উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করে থাকেন। যার মাধ্যমে সমাজের নানাবিধ সমস্যার নিরসন হয়ে থাকে। অভদ্ররা ভদ্রতা এবং বেয়াদব ও সন্ত্রাসীরা আদব-আখলাক ও শৃংখলা শিখতে পায়। ইহাই বাস্তবতা। পক্ষান্তরে জুমার খোতবায় জঙ্গি আর সন্ত্রাসী তৈরী হয় বলে যা বলা হচ্ছে তা পাগলের প্রলাপ।

 

 

তিনি বলেন, কাকে খুশি করার জন্য একটি শান্তিময় সমাজে জুমার খোতবায় নজরদারীর নামে বিশৃংখলা সৃষ্টি করতে চান, মুসলিম জনতা জানতে চায়। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, নজরদারীর নামে জুমার খোতবা নিয়ন্ত্রণের কোনো হটকারী পদক্ষেপ জনগণ মেনে নিবে না, নিতে পারে না।

সভায় আরো বক্তব্য রাখেন: মাও. আবুল কালাম, মাও. আতাউল্লাহ হাফিজ্জী, মাও. মোস্তফা আজাদ, মাও. জহীরুল হক ভূইয়া, মাও. হাকীম আব্দুল করীম, ড. আহমদ আব্দুল কাদের, মুফতী আব্দুস সাত্তার, শেখ গোলাম আসগর, মাও. আহমদ আলী কাসেমী, মাও. মঞ্জুরুল ইসলাম, মাও. বাহাউদ্দীন যাকারিয়া, মাও. ফজলুল করীম কাসেমী ও মাও. মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা