,

সংসদ ভবনের নিরাপত্তা জোরদারের নির্দেশ

download (41)জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।বুধবার সকালে ডেপুটি স্পিকার সংসদ ভবন এলাকা পরিদর্শন করেন। সংসদ ভবনের প্রতিটি চেকপোস্ট তিনি সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে তিনি সংসদ ভবনে অননুমোদিত কোনও ব্যক্তি বা গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

এসময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে কয়েকজন দর্শনার্থীর প্রবেশের বৈধতা যাচাই করেন এবং সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তার আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় না থাকায় তাকে ভর্ৎসনা করেন।

ডেপুটি স্পিকার ভিভিআইপিগণের প্রবেশপথে (গলফ-৮) নিরাপত্তা কর্মীর সংখ্যা আরও বৃদ্ধি করতে সিনিয়র সচিব ও সার্জেন্ট অ্যাট আর্মসকে নির্দেশ দেন। সব চেকপোস্টের প্রবেশপথের গতিরোধক বাঁশকলগুলোকে ইলেক্ট্রিক করারও তিনি পরামর্শ দেন।

নিরাপত্তা কর্মীদের জন্য পর্যাপ্ত বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট সরবারহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তিনি নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা