,

ব্রাহ্মণবাড়িয়ায় পুন:নির্বাচনের দাবিতে মানববন্ধন

Pic B.bariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডে পুন:নির্বাচনে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামবাসীর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাইতলা গ্রামের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।
রাইতলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) জহিরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, আবুল বাশার, মনির হোসেন, মোবারক ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে (রাইতলা) ব্যাপক কারচুপি এবং ভোট ডাকাতি হয়েছে। বেলা ১১টার মধ্যেই ফুটবল প্রতিকের সদস্য প্রার্থী শাহ্জালাল ওরফে শহিদের সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করে। তাই রাইতলা গ্রামবাসী এ নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারী দেন বক্তারা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা