,

দাঁত ক্ষয় প্রতিরোধে ত্যাগ করুন এই অভ্যাসগুলো

23034-boroঅনলাইন ডেস্ক : আপনার কি প্রায়ই দাঁত ব্যথা করে? ঠান্ডা বা গরম খাবারে কি আপনার দাঁত শির শির করে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি দাঁত ক্ষয়ের ঝুঁকিতে আছেন। যা অনেক অস্বস্তি ও ব্যথার সৃষ্টি করতে পারে। আপনি কি জানেন আপনার প্রাত্যহিক কিছু অভ্যাসের জন্যই আপনার দাঁত ক্ষয়ের সমস্যাটি হতে পারে? চলুন তাহলে সেই অভ্যাসগুলো সম্পর্কে জেনে নিই।

১। চিনিযুক্ত পানীয়ঃ-
দাঁত ক্ষয় হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে চিনি, বিশেষজ্ঞরা এটি প্রমাণ করেছেন। যদি সুস্থ দাঁত চান তাহলে সফট ড্রিংক, সোডা, কৃত্রিম ফলের জুস পান করা থেকে বিরত থাকুন।

২। ভিটামিন ট্যাবলেট চিবিয়ে খাওয়াঃ-
বেশীরভাগ ভিটামিন ট্যাবলেটই চিবিয়ে খাওয়া যায় এবং এগুলো স্বাস্থ্যের জন্যও উপকারী। কিন্তু এগুলো যেহেতু এসিডিক প্রকৃতির হয় তাই নিয়মিত এই ট্যাবলেট চিবিয়ে খেলে দাঁত ক্ষয় হতে পারে।

৩। দাঁত কামড়ানোঃ-
কারো কারো দাঁত কামড়ানোর বদঅভ্যাস থাকে। এর ফলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং পরিণামে দাঁতক্ষয় হয়।

৪। খুব জোরে দাঁত ব্রাশ করলেঃ-
খুব জোরে জোরে দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় এবং দাঁতের মূলও ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে দাঁতে ছিদ্রও হতে পারে।

৫। অ্যালকোহল সেবনঃ-
বেশিরভাগ অ্যালকোহল এসিডিক ধরণের হয়। তাই যারা নিয়মিত অ্যালকোহল সেবন করেন তাদের দাঁত ক্ষয় হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

৬। পেইন কিলার সেবনঃ-
অনেক ব্যথানাশক ঔষধই লালার উৎপাদন কমিয়ে দেয়। ফলে মুখগহ্বর ড্রাই হওয়ার প্রবণতা দেখা দেয়। এর ফলে এনামেল ক্ষয় হতে শুরু করে। যার পরিণতিতে দাঁত  ক্ষয় হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে