,

মায়ের দাফন শেষে ফের কারাগারে বাবর

bdp_baborনিউজ ডেস্ক : বনানী কবরস্থানে মায়ের দাফন শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফের কারাগারে পাঠানো হয়েছে। মায়ের দাফনের জন্য তাকে প্যারোলে ছয় ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয়েছিল।

বাবরের মা জোবাইদা রহমানকে বনানী কবরস্থানে তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। এ সময়ে লুৎফুজ্জামান বাবরসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এরপর বিএনপি সরকারের সাবেক মন্ত্রী বাবর দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী এ কে এম মির্জা হায়দার।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লুৎফুজ্জামান বাবরের মা জোবাইদা রহমান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা