,

জঙ্গিদের সমর্থনে স্ট্যাটাস, কুয়েটের ছাত্র আটক

 

নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্রকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খানজাহান আলী থানা পুলিশ ওই ছাত্রকে আটক করে।

photo-1468383741

আটক ছাত্রের নাম মির্জা রবিউল হাসান ইমন (২৪)। তাঁর বাড়ি পাবনা জেলায়। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ইমন গুলশানে জঙ্গি হামলার ঘটনার অনেক তথ্য জানেন। ফেসবুকে জঙ্গিদের সমর্থনে অনেক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। পুলিশ কুয়েট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁকে আটক করে।

এর আগে গতকাল সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসে জঙ্গি সন্দেহে কুষ্টিয়ার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি আরজ আলীকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা