,

‘সুলতান’ নিয়ে সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 
বিনোদন ডেস্ক :পাঁচদিনেই বিশ্ব জোড়া ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের সিনেমা ‘সুলতান’। সব রেকর্ডকে পিছনে ফেলে হট-কেকের মতো বক্স-অফিস মাতাচ্ছে ব্লকবাস্টার। তা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না সালমানের। ভাইজানের বিরুদ্ধে মহম্মদ সাবির আনসারি নামের এক ব্যক্তি এবার মামলা ঠুকে দিলেন।

2016_05_25_13_35_00_zqbBOrncEIpmv1SQwZuA3VtntToVTK_original

মুজাফফরপুরের বাসিন্দা সাবিরের দাবি, তার জীবনকাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘সুলতান’ ছবিটি। শর্ত বাবদ তাকে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউড সুপারস্টার। কিন্তু সেই অর্থ এখনও হাতে পাননি সাবির। সেই কারণেই গত ৮ জুলাই সালমান, ছবির নায়িকা অনুষ্কা শর্মা ও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা করেন তিনি। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতারণা), ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ও ৫০৬ (হুমকি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

সাবিরের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১০ সালে সাবির নিজের জীবনের গল্প সালমানকে শুনিয়েছিলেন। তখনই ‘দাবাং খান’ বলেছিলেন, এই গল্প নিয়ে যদি কোন ছবি তৈরি হয়, তবে সাবিরকে সম্মানী দেবেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি সালমান। মঙ্গলবার স্থানীয় আদালতে মামলার শুনানি ছিল। মামলাটি সেখান থেকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই।

বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য সম্মানী দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ। শাহরুখ খানের ‘ফ্যান’এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল। একইভাবে বিপাকে পড়লেন সালমান। ইতিমধ্যেই ‘হিট অ্যান্ড রান’ ও হরিণ শিকারের মামলায় জর্জরিত বলিউডের এই ‘ব্যাড বয়’। কুস্তির রিংয়ে তো কোটি কোটি ভক্তের মন জয় করেছেন ‘সুলতান’ সালমান। কিন্তু বাস্তবেই কি জিততে পারবেন তিনি, সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা