বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়া উপজেলা-থানায় ‘জঙ্গি হামলার হুমকি’

 
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়া উপজেলা পরিষদ ও কাপাসিয়া থানায় ‘ধ্বংসের সতর্কবার্তা’ দিয়ে একটি চিঠি দিয়েছে ‘জঙ্গি সংগঠন কাপাসিয়া’।আজ মঙ্গলবার দুপুরে ডাকযোগে পাঠানো ওই চিঠি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আনিসুর রহমানের কাছে পৌঁছে। চিঠিতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) হুমকি দেয়া হয়েছে।

jmb-_(2)_18913_1468336959_134752

আনিসুর রহমান সাংবাদিকদের জানান, সাদা কাগজে হাতের লেখা চিঠিটা তিনি দুপুরে হাতে পান। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে গাজীপুর জেলা শহরে যান। পরে সন্ধ্যায় তিনি জঙ্গি সংগঠনের হুমকির চিঠি সংক্রান্ত বিষয়টি জানান।

ইউএনও আরো বলেন, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠনের নামে।

চিঠিতে বলা হয়, ‘বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া, গাজীপুর। বিষয়- জঙ্গি সতর্কবার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেহ আমাদেরকে দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্কবার্তা দিলাম। উপরের নির্দেশ দেওয়া হইয়াছে আমাদেরকে। বিনীত নিবেদক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’ এ ঘটনায় ইউএনও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ব্যাপারে ওসি এ বি সিদ্দিক সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর থানাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব