,

দিদির সঙ্গে কাজ করতে চান কারিনা

Karina-Karismaবিনোদন ডেস্ক : দিদি কারিশমা কাপুরের সঙ্গে কাজ করতে চান বলিউড সুন্দরী কারিনা কাপুর খান। সদ্য অন্তঃসত্ত্বা হয়েছেন কারিনা।

দিদির সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেছেন, ‘ওর সঙ্গে (কারিশমা) কাজ করার ইচ্ছে আমার বরাবরই। আপাতত কোনো পরিকল্পনা নেই। কারিশমা আবার কবে পর্দায় ফিরে আসবে, সে ব্যাপারেও নিশ্চিত কিছু জানি না।’

‘ওর ছেলেমেয়েরা তো খুব ছোট। ওর মনে কী চলে, বলা মুশকিল! ভবিষ্যতে নিশ্চয়ই কাজ করব ওর সঙ্গে’ বলেন কারিনা।

সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার আইনি ঝামেলা চলাকালীন সময়ে কারিনা সর্বদা পাশে ছিলেন দিদির। দিদির সঙ্গে যে তার বোঝাপড়াটা খুব ভালো তা বুঝতে অসুবিধা হয় না।

২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে শেষ দেখা গিয়েছিল কারিশমাকে। কারিনা এখন ‘বীরা দি ওয়েডিং’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা