,

গোয়েন্দা ব্যর্থতায় গুলশানে হামলা : এরশাদ

somoy--arsad--m20160426172135নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় অবস্থিত নর্থস এগ লিমিটেডের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এই মন্তব্য করেন।

এর আগে জেলা জাতীয় পার্টির নেতারা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরশাদ বলেন, ‘দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে আমি প্রস্তাব দিয়ে ছিলাম সবাই মিলে আলোচনা করি। যারা সুষ্ঠু রাজনীতি করে, ভাঙচুরের রাজনীতি করে না, সন্ত্রাসের রাজনীতি করে না। সেই সব দলকে নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করলেও কাজটি সরকারকেই করতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রশাসন ফেল করেছে তা না হলে গুলশানের মতো এলাকায় অস্ত্রসহ এত লোক ঢুকে কী করে। অর্থাৎ তাদের কাছে কোনো খবর ছিল না। গোয়েন্দা সংস্থা ফেল করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা