,

সেলফির অত্যাচারে নাজেহাল বন্যপ্রাণী!

95নিউজ ডেস্ক : সেলফির ঝোঁকে বেঘোরে মানুষের তো প্রাণ যাচ্ছেই, তবে এবার এর জেরে প্রাণ ওষ্ঠাগত বন্যপ্রাণীদেরও৷ পর্যটকদের সেলফির আবদার মেটাতে নাজেহাল প্রাণীকূল। শুধু যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাই নয়, রীতিমতো অত্যাচার করা হচ্ছে এসব জন্তুকে। মানুষের নিরাপত্তার স্বার্থে কারও দাঁত তুলে নেওয়া হচ্ছে৷ কাউকে বা আবার কড়া ডোজের ড্রাগের নেশায় বুঁদ করে রাখা হচ্ছে৷ কারও নখ তুলে নেওয়া হচ্ছে। সম্প্রতি এক লরিসের দাঁত তুলে নেওয়ার ঘটনায় চমকে উঠেছে সারা বিশ্ব৷ থাইল্যান্ডের এক বন্যপ্রাণী সংস্থা এ ঘটনা সামনে আনলে হইচই পড়ে যায়৷ জানা যায়, পর্যটকদের সঙ্গে ছবি তোলার জন্য এই প্রাণীটিকে আটক করে কিছু ব্যক্তি৷ তারাই পশুটির দাঁত তুলে দেয় যাতে সেটি ছবি তোলার সময় কামড়াতে না পারে৷ দাঁত তুলতে গিয়ে লরিসটির উপর যে রীতিমতো অত্যাচার চালানো হয়েছে সে নমুনাও পেয়েছেন সংস্থার কর্মীরা৷ দাঁতহীন লরিসটি স্বাভাবিকভাবে প্রকৃতিতে আর বাসও করতে পারবে না, কেননা নিজে থেকে পারবে না খাদ্য সংগ্রহ করতে। শুধু এই লরিসই নয়, খোদ পশুরাজ সিংহও মানুষের সেলফির অত্যাচারের হাত থেকে রক্ষা পায়নি৷ আর্জেন্টিনার এক চিড়িয়াখানায় সিংহকে কড়া ডোজের ড্রাগ দেওয়া হত৷ প্রচণ্ড নেশায় পশুরাজ ঢুলতে থাকলে পর্যটকরা এসে ছবি তুলতেন৷ দেশে-বিদেশে বেড়াতে গিয়ে সাধারণত মানুষরা কিছু স্মৃতি নিজেদের কাছে রেখে দিতে চান৷ এতদিন অনেকে বন্যপ্রাণীর আশপাশে বা খাঁচার বাইরে থেকে ছবি তুলে সেই স্মৃতি রাখতেন। কিন্তু সেলফি জ্বরে কাবু সমাজ এখন প্রাণীকে ধরে ছবি তুলতে চায়। আর এর খেসারত দিতে হচ্ছে রীতিমতো ওইসব প্রাণীদের। তবে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলো এ ব্যাপারে প্রচার শুরু করেছে। মানুষের খপ্পর থেকে পশুদের বাঁচাতে চলছে ব্যাপক সচেতনতার প্রচার। কিন্তু তাদের এ উদ্যোগ কোনো কাজে আসবে কিনা সেটাই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে