,

মেনন-ইনুকে ফ্লাইট টিকিট ‘অফার’ আব্বাসের

mirza_abbasনিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই মন্ত্রী ও বাম নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে ঢাকা-আমেরিকা ফ্লাইট টিকিট অফার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক শোকসভায় এ অফার দেন তিনি।

এতে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে না বকে মেনন ও ইনু বক্তব্য দেবেন। সেটি যদি ভালো বক্তব্য হয়, আমি তাদের ঢাকা-আমেরিকার ফ্লাইটের টিকিট দেব।’

কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের জঙ্গিবিরোধী প্রতিরোধ সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকাল টেলিভিশন দেখি না; মাঝেমধ্যে চোখ পড়ে যায়। টিভিতে দেখলাম…যা না দেখলে বোঝা যাবে না। ইনু-মেনন- সব বক্তাই যেন পারলে বিএনপিকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবেন।’

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নাম উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘ওদের মুখটা তৈরি হয়েছে শুধু বিএনপিকে বকাবকি করার জন্য।’

তিনি বলেন, ‘তারা বিএনপিকে বকাবকি করে হাসিনার তোষামোদ করে মন্ত্রী থাকার জন্য। তাই অন্য কেউ বলুক আর না বলুক, ইনু সাহেবরা বলবেন।’

১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত দেশী-বিদেশী নাগরিকদের স্মরণে এ শোকসভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা