,

সুলতান দেখতে দেখতে নেচে উঠলেন রণবীর

Ranveer-dances-inবিনোদন ডেস্ক : ঘটনাটি ঘটেছে প্যারিসের থিয়েটার হলে। সেখানে চলছিল ‘সুলতান’ ছবির বিশেষ প্রদর্শনী। আর সেখানেই ‘সুলতান’ দেখতে গিয়েছিলেন রণবীর সিং। সদ্য ২০০ কোটির মাইলফলক পেরোনো সুপার ডুপার হিট সালমান-আনুশকার ‘সুলতান’ শুধু দেখলেন তা–ই নয়; হঠাৎই মঞ্চে উঠে ‘বেবি কা পসন্দ হ্যায়’ গানের সঙ্গে উদ্দাম নাচলেনও—যা ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

আলী আব্বাস জাফর পরিচালিত এবং সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি ৬ জুলাই মুক্তি পেয়েছে। ভারতে তো বটেই, বিশ্বজুড়েই ছবিটি বেশ ভালো ব্যবসা করছে। এ বছরের ঈদে সালমানের ‘সুলতান’ নিয়ে উন্মাদনা তো ছিলই, এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস কালেকশনের অনেক রেকর্ডই ভেঙে ফেলেছে এই ছবি। কুস্তিগিরের ভূমিকায় অনবদ্য সালমানকে দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকেরা।

প্রসঙ্গত, রণবীর সিং প্যারিস গেছেন ‘বেফিকর’ ছবিটির শুটিং। বেফিকর সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া। সিনেমার শুটিংও করা হচ্ছে ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বার্নার্ডো বারটোলুসি পরিচালিত ‘লাস্ট টাঙ্গো ইন প্যারিস’ সিনেমার ভারতীয় সংস্করণ এটি।

সিনেমার গল্পে দেখা যাবে রণবীর ও বাণী দুজনেই বেশ স্বাধীনচেতা। এরপর তাদের দুজনের দেখা হয় প্যারিসে। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক হয়। চলতি বছরের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা