,

ছোট্ট শিশুকে তুলে নেওয়ার চেষ্টা ইগলের!

eagle4ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় একটি ছোট্ট শিশুকে ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একটি ইগল। ইগলটি ছোট্ট শিশুটিকে নিয়ে প্রায় ১৫ মিটার পর্যন্ত উড়ে যায়। একজন তা দেখে ফেলে চিৎকার করায় রক্ষা পায় শিশুটি। গত বুধবার দেশটিতে বন্য প্রাণীর একটি প্রদর্শনী চলার সময় এ ঘটনা ঘটে।

৬ জুলাই বুধবার সেন্ট্রাল অস্ট্রেলিয়ার আলিচ স্প্রিংগস ডেজার্ট পার্কে জনপ্রিয় একটি বন্য প্রাণীর প্রদর্শনী হচ্ছিল। মায়ের পাশেই বসেছিল ছোট শিশুটি। এ সময় হঠাৎ একটি ইগল উড়ে এসে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিড় থেকে একজন তা দেখে ফেলে চিৎকার করায় রক্ষা পায় শিশুটি। এতে শিশুটি বেশ ভয় পায়।

প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি ইগলের শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইগলটি ‘একটি ছোট প্রাণীর মতো’ কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

শিশুটির বয়স ছয় থেকে আট বছর হবে। ইগল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় শিশুটি মুখে আঘাত পায়, যা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ভিক্টোরিয়া রাজ্যের হরশাম থেকে ক্রিস্টিন ও’কোনেল গত বুধবার স্বামীর সঙ্গে ওই পার্কে গিয়েছিলেন। তখন ওই আক্রমণের ঘটনা ঘটেছে।

ক্রিস্টিন ও’কোনেল বিবিসিকে বলেন, ইগলটি ছোট্ট শিশুটিকে নিয়ে প্রায় ১৫ মিটার পর্যন্ত উড়ে যায়। তিনি বলেন, পাশের একজন, যিনি ওই শিশুর পাশেই বসেছিলেন, তিনি দ্রুত ওই ঘটনাটি ক্যামেরাবন্দী করেন।

শিশুটির সবুজ হুডি ধরে ইগল তুলে নিয়ে যাওয়ার সময় পার্কের কর্মীরা তাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ ঘটনায় ভয়ে শিশুটি কান্না শুরু করে দেয়। ইগলের নখের আঘাতে ছোট্ট শিশুটির রক্তপাত হয়েছে। তবে শিশুটি খুব বেশি আহত হয়নি।

ভিক্টোরিয়া থেকে আসা কেনান লুকাস বলেন, ওই ঘটনার পরপরই বন্য প্রাণীর প্রদর্শনী অনুষ্ঠান দ্রুত শেষ হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা বিকেলের দিকে পাখি প্রদর্শনী দেখছিলাম। তখন আমাদের বেশ ভালো সময় কাটছিল। শেষ দিকে ইগলের প্রদর্শনী ছিল। হঠাৎ পাখিটি জনতার ওপর দিয়ে উড়ে গিয়ে একটি ছোট্ট শিশুর মাথা খপ করে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি তো ভয়ে অস্থির। পাশে বসা মাও ভয় পেয়ে যান। চিৎকার-চেঁচামেচিতে অনুষ্ঠানের উপস্থাপক দ্রুত প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন।’

ওই ঘটনার পরই পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়। বিবৃতি বলা হয়, ‘গত বুধবার (৬ জুলাই) আলিচ স্প্রিংগস ডেজার্ট পার্কে একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি ইগল অনুষ্ঠানে আসা এক দর্শক-শ্রোতাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পেছনের কারণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। অনুষ্ঠানমালা থেকে ইগলকে বাদ দেওয়া হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে