,

বিমানবন্দরের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে : মেনন

193452menon_kalerkantho_picবেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের বিমানবন্দরসমূহে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসবাদ দমনের মতোই সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। রাজধানীর কুর্মিটোলায় আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমান বন্দরের নিরাপত্তার প্রশ্নে কোন ধরনের শৈথল্য করা করা হবে না।’ বিমানবন্দরসমূহের নিরাপত্তা ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে মেনন বলেন, ‘শুধুমাত্র বিদেশী যাত্রীদের জন্যই নয়, দেশী যাত্রীদের ব্যাপারেও আমাদের মনোযোগ রয়েছে।’ তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ার সাম্প্রতিক হামলার পর সকল বিমানবন্দরেই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার কারনে যাত্রীরা চলাচলের ক্ষেত্রে কিছু জটিলতার মুখোমুখি হতে পারেন। মন্ত্রী বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে যাত্রীদের এটা (নিরাপত্তামূলক কার্যক্রম) মেনে নিতে হবে।’ তবে মন্ত্রী গৃহিত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্ক বিস্তারিত জানাননি। তিনি বলেন, ‘যদি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে যারা বাংলাদেশকে জঙ্গীবাদি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারা সফল হবে।’ বাংলাদেশ থেকে কয়েকটি দেশে সাময়িকভাবে সরাসরি বিমান ফ্লাইট বন্ধ হওয়া প্রসঙ্গে মেনন বলেন, নিরাপত্তা জনিত কারণে নয়, বরং রাজনৈতিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য আলোচনা চলছে।’ মেনন সাংবাদিকদেরকে বলেন, সিভিল এভিয়েশন অথরিটি ৭টি দেশের কূটনীতিকদের সাথে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে সবাইকে নিশ্চয়তা দেয়ার জন্য বিদেশে বাংলাদেশের সকল দূতাবাসকেও নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, শোলাকিয়ার ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল। এজন্য আগে থেকে এতো নিরাপত্তা দেয়া হয়েছিল। হামলাকারীরা মাঠের ভেতরে প্রবেশ করতে পারেনি। তারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারলে আরো অনেকে মারা যেতেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে