,

কবির আহমেদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন আগামীকাল

UP electiopnশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল (১৩/৭) অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান এবং বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে মেম্বার/সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ বাক্য পাঠ করাবেন। যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে শপথ গ্রহণ করার জন্য নবীনগর উপজেলা প্রশাসন সুত্রে বলা হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান কবির আহমেদের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ওই বিজয়ী প্রার্থীর অনুকূলে গেজেট প্রকাশ এবং শপথ নিতে আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবী। আদালতের আদেশের পর সম্প্রতি তার আইনজীবী মধু মালতি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য,গত ৩১ মার্চ ওই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ (ঘোড়া প্রতীক) ৩ হাজার ৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামীলীগের প্রার্থী জহির রায়হান (নৌকা প্রতীক) নিয়ে দুই হাজার ৭৪৯ ভোট পান। পরাজিত প্রার্থী জহির রায়হান গত ২৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন। হাইকোর্টে ওই রিটের শুনানি শেষে নির্বাচনের ফল তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিজয়ী প্রার্থীর শপথ ও নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করেন আদালত। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্বে বিজয়ী প্রার্থী কবির আহমেদ লিভ টু আপিল করেন।

প্রেরক:শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।মো:০১৮১৯৬৫৪৬৩৮ ।

প্রেরক:শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।মো:০১৮১৯৬৫৪৬৩৮ ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা