,

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

 

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

police_bangla_19385

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ময়মনসিংহের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলমকে টাঙ্গাইলের পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের এআইজি মো: আনিছুর রহমানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

 

 

এছাড়া, বান্দরবানের পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে রংপুরের, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায়কে বান্দরবানের, ঝিনাইদহের পুলিশ সুপার মো: আলতাফ হোসেনকে সাতক্ষীরার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মিজানুর রহমানকে ঝিনাইদহের, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীর ও সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগামের পুলিশ সুপার করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার মো: মনিরুজ্জামানকে সিলেটের পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যাকে খুলনার পুলিশ সুপার, ঢাকার রেলওয়ে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বাগেরহাটের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, রংপুরের আরআরএফ কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে লালমনিরহাটের পুলিশ সুপার মেহেরপুরের পুলিশ সুপার মো: হামিদুল আলমকে দিনাজপুরের পুলিশ সুপার করা হয়েছে।

আর দিনাজপুরের পুলিশ সুপার মো: রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে এআইজি পদমর্যাদায় পদায়ন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরের পুলিশ সুপার, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা