,

পাকিস্তানের রাস্তায় সামরিক অভ্যুত্থানের ডাক দিয়ে পোস্টার!

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মুভ অন পাকিস্তান নামের একটি রাজনৈতিক দল পাকিস্তানের সেনাপ্রধানের প্রতি অভ্যুত্থানের ডাক দিয়ে একটি পোস্টার প্রকাশ করেছে। রাতারাতি সেই পোস্টারে ছেয়ে গেছে দেশটির সব গুরুত্বপূর্ণ নগরী। লাহোর, করাচি, রাওয়ালপিণ্ডি, কোয়েটা, পেশাওয়ার, ফয়সালাবাদ ও হায়দ্রাবাদের ক্যান্টনমেন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে প্রধান সড়কে সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফের ছবি সম্বলিত পোস্টারটি দেখা গেছে। ওই পোস্টারগুলোতে দাবি করা হয়, আলোচনার প্রসঙ্গ পুরানো হয়ে গেছে। এখন পদক্ষেপ নেওয়ার সময়।

ee02b4d6839c6eb5015ec541ab1359d9-5784f67ada92f

মুভ অন পাকিস্তান নামের রাজনৈতিক দলটি গঠিত হয় ২০১৩ সালে। পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক সংগঠনের তুলনায় এর পরিচিতি নিতান্তই নগণ্য। মুভ অন পাকিস্তানের প্রধান সংগঠক আলি হাশমি বলেন, ‘দুর্নীতিবাজ সরকারের চেয়ে স্বৈরতন্ত্র উত্তম।’

তিনি আরও বলেন, ‘জেনারেল রাহেল শরিফ যেভাবে সন্ত্রাসবাদ ও দুর্নীতি মোকাবেলা করেছেন, তার পরের ব্যক্তি যে এমন দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন তার কোনও নিশ্চয়তা নেই।’

উল্লেখ্য, পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরিফ আগামী জানুয়ারি মাসে নিজের মেয়াদ শেষ করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার ডাক দিয়েছে মুভ অন পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা