,

সন্ত্রাসবিরোধী ‘সৌদি কোয়ালিশন’র গুরুত্ব বাড়ছে

 
আন্তর্জাতিক ডেস্ক :গুলশান ও শোলাকিয়া হামলার পর বাংলাদেশের কাছে ৩৪ আরব জাতির সৌদি কোয়ালিশনের গুরুত্ব বেড়ে গেছে।সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ জোটের উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ নিরসন এবং এর মোকাবিলা করা। বাংলাদেশ এই জোটের বিভিন্ন কার্যক্রমে বেসামরিক সহযোগিতা দিয়ে আসছে। জুলাইয়ের শুরুতে সন্ত্রাসী হামলা, বিশেষ করে গুলশান হামলার মতো ঘটনা বাংলাদেশে আর কখনও ঘটেনি। এই প্রেক্ষাপটে সৌদি জোটের গুরুত্ব আমাদের কাছে বেড়ে গেছে।

 

a9e690dc1da48ffa0ebdafdbaece07b6-57847c6f3db02

সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করার জন্য গত ডিসেম্বরে সৌদি আরব ৩৪ জাতি জোট গঠন করে এবং বাংলাদেশ -এর প্রাথমিক সদস্য। এ জোটের উদ্দেশ্য শুধুমাত্র ইসলামিক স্টেট নয় বরং যে কোনও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এরা কাজ করবে বলে তিনি জানান।
ইসলামিক স্টেট সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখল করে আছে এবং সেখান থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকে।

সরকারের এই কর্মকর্তাটি আরও জানান, এখনও পর্যন্ত বাংলাদেশ বেসামরিক সহযোগিতার আওতায় তথ্য ও লজিস্টিক সেবা দিয়ে আসছে। কিন্তু ভবিষ্যতে সরকার সহযোগিতার পরিধি বাড়াতে পারে, বা পরিবর্তন করতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসে সৌদি আরব সফর করেন এবং পরবর্তীতে ঘোষণা দেন, সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ রক্ষার জন্য বাংলাদেশ সামরিক সহযোগিতা দেবে।
জাতিসংঘের অনুমোদন ছাড়া বাংলাদেশ কোথাও সামরিক সহযোগিতা পাঠায়না, কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে বলে তিনি জানান।
গত মার্চে সৌদি আরবে এ জোটের একটি বৈঠকে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান অংশগ্রহণ করেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মকর্তাটি বলেন, জোটের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রিয়াদে শিগগিরই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ থেকে সেখানে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
ইসলামিক দেশগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার জন্য সৌদি আরব একটি সামরিক জোট গঠনের সিদ্ধান্ত নেয় এবং এর সামগ্রিক কর্মকাণ্ড সমন্বয় করার জন্য যৌথ অপারেশন সেন্টারটি রিয়াদে স্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা